অফিসার পদে একাধিক জনবল নেবে কমিউনিটি ব্যাংক

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেনারেল ব্যাংকিং বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

ফাইল ছবি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 
প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার
বিভাগ: জেনারেল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ এবং কম্পিউটারে এমএস অফিসে খুব ভালো দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
 
 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
 
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
 
গত ২০ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

Post a Comment

0 Comments