ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতেও তিনি অনবদ্য। সবশেষ কোপা আমেরিকার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই গোলরক্ষক।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন মার্টিনেজ। টাইব্রেকারেও দারুণ ভূমিকা রেখে জিতিয়েছেন। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে বড় অবদান রেখেছেন এই গোলরক্ষক। তারই স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বার তিনি জিতলেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
প্যারিসে সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’।
২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্ট ভিলায় খেলছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগের দলটিতে দুর্দান্ত সব সেভ করে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। গত মৌসুমে সেরা চারে থেকে ভিলার চ্যাম্পিয়ন্স লিগে ফেরায় বড় অবদান রেখেছেন তিনি।
সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতে বেশ খুশি মার্টিনেজ।
মার্টিনেজ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার স্বপ্ন দেখে এসেছি। এতো কম বয়সে ইংল্যান্ডে আসা, অ্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলা। এটা একবার জেতাই অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না।’
‘মাঠে কখনও কখনও আপনি এমন আচরণ করবেন যে, ম্যাচটা আপনি জিততে চান। মাঠে বাইরে আমি গর্বিত একজন মানুষ। একজন স্বামী ও ভাই।’ গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। সবশেষ দুই কোপা আমেরিকাতেও নিজের সেরাটা দিয়েছেন তিনি। এবার টানা দুইবার জিতলেন ইয়াশিন ট্রফি। বর্ষসেরা খেতাব জেতার পরও নিজেকে সেরা মানতে নারাজ তিনি।
‘নিজেকে আমি সেরা হিসেবে দেখি না। অনেক ভালো গোলরক্ষক আছে, যাদের আমি প্রতি সপ্তাহেই দেখছি। আমি কেবল দলীয় প্রচেষ্টাকেই গুরুত্ব দিই আর নিজের উন্নতি করতে চাই। অ্যাস্টন ভিলার হয়ে আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে
0 Comments