শরীয়তপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুর করা হয়েছে।সোমবার রাতে পৌরসভার পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সাথে যুবদল নেতা সুমন খানের সাথে অন্তঃকোন্দল চলে আসছিল। সোমবার রাতে কথাকাটাকাটির পর তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় সুমন খানের সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুর করে। এতে আহত হয় সহিদুল মোল্লা ও ফয়সাল সরদার। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, যুবদলের দুই পক্ষ জমায়েত হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা
সোমবার রাতে পৌরসভার পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

0 Comments